প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
অমিতাভের সঙ্গে নায়ক শাকিবের ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ
অমিতাভের সঙ্গে নায়ক শাকিবের ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ হয়েছে । সম্প্রতি পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত আলোচিত ছবি 'প্রিন্স'। এই ছবিতে মেগাস্টার শাকিব খানসহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন।
ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ'। কেবল 'প্রিন্স' নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
এই সাক্ষাৎ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন 'অ্যানিম্যাল'-খ্যাত চিত্রগ্রাহক অমিতা রায়।’
তার কথায়, অমিতাভ স্যার তার একটি বিজ্ঞাপনী ছবির শুটিং করছিলেন। অমিতের (অমিতা রায়) সূত্রেই তার (অমিতাভ বচ্চন) সঙ্গে যোগাযোগ হয়। এরপর আমরা বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করি।
পরিচালকের ভাষ্যমতে, অমিতাভ স্যার শাকিব খানের ছবি দেখেছেন। তিনি শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদনদুনিয়া নিয়েও তার বেশ আগ্রহ লক্ষ করেছি। তবে, আমাদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনো কথা হয়নি।
যদিও 'প্রিন্স' ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করছেন না, তবুও পরিচালকের কথা হয়েছে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু জানতে পারবেন।
Copyright © 2026 All rights reserved.